দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এসময় অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখা হয়।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শিশুটির মা-বাবা চাকরি করেন। সেই সুযোগে এক যুবক শিশুটিকে ধর্ষণ করে। বিকেলের দিকে একটি ভবনের সিঁড়িতে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ অভিযুক্ত মনিরকে আটক করে। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে বিক্ষোভ করতে থাকেন।
এসময় তারা অভিযুক্তকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানান এবং এলাকায় বহু মানুষের সমাগম ঘটে। স্থানীয়রা আরো জানায়, সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযুক্তকে একটি ভবনে অবরুদ্ধ রাখা হয়েছিল। পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়।
ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, ‘আমাদের মা-বোনদের নিরাপত্তা কোথায়? আমরা ধর্ষণকারীর তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক বিচার চাই।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ওসিসিতে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
কেএম